মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজারে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের মাঠ পর্যায়ে তদারকি

মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের নিরাপত্তা বিধানে মাঠ পর্যায়ে তদারকি করছে জেলা পুলিশ।পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নেতৃত্বে সরাসরি মাঠ পর্যায়ে তদারকির দায়িত্ব পালন করছেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সুত্র জানায়, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলার সাতটি থানা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা বিধানে তদারকিতে নিয়োজিত আছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার এ,বি,এম, মোজাহিদুল ইসলাম পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সী, জেলা বিশেষ শাখার ডিআইও ১ আব্দুল হাই চৌধুরী ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ। এছাড়াও ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com