শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুর থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানে পুকুর থেকে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২৩ জুলাই) শনিবার কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান পল্লীর পুকুরে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

নিহত স্কুল শিক্ষক রঞ্জিত রাফায়েল (৩৭) খ্রিস্টান পল্লীর সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়ার বড় ছেলে। সে মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান পল্লীর মিশনারী কমিউনিটি স্কুলের শিক্ষকতা করত। কমলহঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধা করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রঞ্জিতের দেহ বিকৃত হলেও তার ঘাড়ে আঘাত ও দাঁত ছিলো ভাঙ্গা। মুখমন্ডল ও চোখে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। রঞ্জিতের ব্যবহৃত মোটরসাইকেল ছিল তার বন্ধু পৌলিনুস মান্ডার আঙিনায়। তার ঘরে ছিল তার ব্যবহৃত মোবাইল ফোন এবং সাইট ব্যাগটি।

রঞ্জিতের মা স্থানীয় মাধবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়া বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ বিষয়ে পুলিশী তদন্ত চলছে। জন্মদিনের অনুষ্ঠানে যারা ছিলেন তাদের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com