মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অনাস্থা থেকে আস্থা—নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে নতুন সমীকরণ ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন শ্রীমঙ্গলের ‘ফ্যামিলি বাজার’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান

৮ বছর পর চট্টগ্রামের খুনের আসামী ফেনীতে আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাহাবুব আলম হত্যাকাণ্ডের ৮ বছর পর আসামি মো. জাশেদ মিয়া চৌধুরীকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল (১৯ জানুয়ারি) বুধবার ভোরে ফেনীর মহীপাল এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব জানায়, আসামি মো. জাশেদ মিয়া ঢাকা থেকে বাসে করে চট্টগ্রামের দিকে যাচ্ছেন।

এমন তথ্যের ভিত্তিতে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাশেদ ওই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন।

এলাকায় আধিপত্য বিস্তার, কাঠ-বালু ব্যবসার বিরোধের জেরে মাহাবুবকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।

জাশেদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলাসহ ডাকাতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ৪টি মামলা রয়েছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারীভাই পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, মাহাবুব আলম হত্যাকাণ্ড ছাড়াও জাশেদ আরও তিনটি মামলার আসামি।

২০১৪ সালের ১৬ নভেম্বর রাঙ্গুনিয়ার গলাচিপা এলাকা থেকে মাহাবুব আলমকে তুলে নিয়ে খুন করে দুর্বৃত্তরা। ঘটনার পর ২১ নভেম্বর নিহতের স্ত্রী রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে তদন্ত শুরু করে সিআইডি।

তদন্ত শেষে সিআইডি ১৬ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট জমা দেয়। ওই চার্জশিটের ওয়ারেন্টভুক্ত আসামি জাশেদ মিয়া। এতদিন তিনি পলাতক ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com