শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, আটক ১

মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ করে নিয়ে একদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাভেল মিয়া (২৭) নামে এক যুবককে প্রাইভেট কারসহ আটক করেছে কমলগঞ্জ পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় কমলগঞ্জ পৌর এলাকার কুমড়াকাপন এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক পাভেল উপজেলার আলীনগর বস্তী এলাকার মাহমুদ আলীর ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় দুজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে ওই স্কুলছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার(৪ জুলাই) দুপুরে স্কুলছাত্রী আলীনগরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ধলাই নদীর নতুন ব্রিজের উপরে পৌঁছামাত্রই পাভেল মিয়া ও তোয়াহিদ মিয়া (২০) একটি সাদা রঙের প্রাইভেটকারে করে স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে উপজেলার আলীনগরসহ বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে।

বিকেল ৪টায় অভিযুক্ত তোয়াহিদ মিয়া কৌশলে গাড়ি থেকে নেমে চলে যায়। কিন্তু পরবর্তীতে স্কুলছাত্রী গাড়ি থেকে নামতে চাইলে চালক পাভেল তাকে ভয় দেখিয়ে মৌলভীবাজার শহর ও বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে রাতে উপজেলার শমসেরনগরের বড়চেগ সিএনজি ফিলিং স্টেশনের পাশের রাবার বাগানে নিয়ে গাড়িতেই ধর্ষণ করে। এসময় স্কুলছাত্রীর চিৎকার চেঁচামেচি শুরু করলে চালক পাভেল তাকে শমসেরনগরের কেছুলুটি গ্রামের জনৈক শহিদুল ইসলামের বাড়িতে নিয়ে রাখে।

পরদিন মঙ্গলবার সকালে রাবার বাগানে নিয়ে পুনরায় গাড়ির ভেতরে ধর্ষণ করে। সন্ধ্যায় কৌশলে গাড়ি থেকে স্কুলছাত্রীকে নামানোর চেষ্টা করলে তার বাবাসহ এলাকার লোকজন পাভেল মিয়াকে তার প্রাইভেটকারসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন আটক পাভেলকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৬জুলাই) সকালে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে ও পলাতক মামলার অপর আসামীকে আটকের চেষ্টা চলছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com