মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্টিত হয়েছে।

রোববার (৩ জুলাই) মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি এম মুজাহিদুল ইসলাম পিপিএম এর সঞ্চালনায় সভায় জেলা পুলিশের অফিসার ও ফোর্সের কল্যাণ ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

পরে দুপুর ১২টায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। ক্রাইম কনফারেন্সে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। ক্রাইম কনফারেন্সে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ক্রাইম কনফারেন্সে জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২২ সালের জুন মাসে জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় বড়লেখা থানা। এছাড়াও শ্রীমঙ্গল থানার সুব্রত চন্দ্র দাস জেলার শ্রেষ্ঠ এসআই, একই থানার মোঃ আব্দুল হান্নান জেলার শ্রেষ্ঠ এএসআই এবং সদর মডেল থানার এএসআই মাহবুবুল আলম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন। শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানা ও অফিসারগণের হাতে মাননীয় পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহিদুল হক মুন্সী,  জেলা বিশেষ শাখার ডিআইও ১ মোঃ আব্দুল হাই চৌধুরী ও মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com