মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে চলছে অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু তোলে কৃষি জমি ও পরিবেশ বিনষ্টকারী বালু উত্তেআলনকারীদের বিরুদ্ধে অভিযাে নেমেছে প্রশাসন।

এসব অবৈধ ভালু উত্তোলনকারী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন অবৈধভাবে বালু উত্তোলনকারীদেও বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

গতকাল শনিবার (২ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মিঠুন এর তত্তাবধানে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্দীপ তালুকদার অভিযান চালিয়ে বৌলাছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করেন। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলা আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জের গোপলাছড়ায় অভিযান চালায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। এসময় গোপলাছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়। এবং অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে ৩৬হাজার টাকা বিক্রি করেন প্রশাসন।

জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বলেন, জেলার বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠুর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com