বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

পানিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করল মাধবদী ফায়ার সার্ভিস

নরসিংদী জেলার মাধবদীর ৯ নং ব্রিজ শান্তির বাজারের পাশের খালে ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ হন মো: রানা (২২) নামে এক যুবক। গতকাল (১ জুলাই) শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে নিখোঁজের সংবাদ পেয়ে মাধবদী ফায়ার স্টেশন এর উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ শুরু করে। পরে অনেক খোঁজাখুজির পর খালের গভীর পানির নীচ থেকে মৃত অবস্থায় রানাকে উদ্ধার করে।

নরসিংদীর শিবপুরে মিনিবাস ও কভাডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ২। নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের মিনিবাস ও কভাডভ্যানের মুখোমুখী সংঘর্ষে মজিবুর রহমান (৫৫) নামে একজন নিহত ও নাঈম মিয়া (২৫) এবং বাবুল আহমেদ (৩০) নামে দুই জন গুরুতর আহত হয়েছেন। নরসিংদী ফায়াসার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো: রায়হান জানান, গতকাল (১ জুলাই) শুক্রবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকায় মিনিবাস রিফাত এন্টারপ্রাইজ (নরসিংদী-(জ)১১-০০৭৩) ও বেক্সিমকো ফার্মাসিস্ট এর কাভার্ডভ‍্যান (ঢাকা মেট্রো-(ম) ১১-২৩৩৬) মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মিনিবাসটি সড়কের পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে প্রত্যক্ষদর্শী পুলিশ কন্ট্রোল রুমে খবর দিলে পুলিশের সাথে সাথে ফায়ার সার্ভিসর একটি টিম ঘটনাস্থলে গিয়ে মিনি বাসটির ড্রাইভার মো: বাবুল আহমেদ(৩০) ও হেলপার মোঃ নাঈম মিয়া (২৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

পরে অনেক খোঁজাখুজি করে অপর ড্রাইভার মজিবুর রহমানকে পুকুরের পানির তলায় মাটির নিচে চাপা পড়া অবস্থায় মৃত উদ্ধার করে।নরসিংদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com