সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

বাঘায় ক্ষেতের হলুদের গাছ নষ্ট

বাঘায় রাতের আঁধারে আবাদ করা জমির হলুদ ক্ষেত নষ্ট করে দিয়েছে র্দুবৃত্তরা। মালিকের দাবি ঘাস মারা বিষ প্রয়োগ করে তার ক্ষেতের হুলুদ নষ্ট করে দিয়েছে।

গতকাল (১ জুলাই) শুক্রবার উপজেলার আড়ানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের পেছনে আবাদ করা হুলুদেও মাঠে গিয়ে জানতে পারেন হাবিব উদ্দীন নামের কৃষক। তবে কারা এহেন কাজ করেছে তা জানা যায়নি।

হাবিব উদ্দীন জানান, তার বাড়ি বাঘা উপজেলার পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার মালিগাছা গ্রামে। দেড় মাস আগে বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আড়ানী বাজারের আবদুস সাত্তার মিঞার দুই বিঘা জমিতে হলুদ রোপন করেন তিনি। গতকাল (১ জুলাই) শুক্রবার সেই জমিতে গিয়ে দেখেন,অধিকাংশ জায়গার হুলুদের গাছ মরে যাচ্ছে।

তার ধারনা, কে বা কারা রাতের আধারে ঘাস মারা বিষ প্রয়োগ করে হলুদ ক্ষেত নষ্ট করে দিয়েছে। বিষয়টি আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ক্ষেতের মালিক বিষয়টি অবগত করেছেন। কারা এহেন কাজ করতে পারে,সে খবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি থানাকে অবগত করবো।

ঘাস মারা বিষ সম্পর্কে জানার জন্য উপজেলা কৃষি অফিসারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্বব হয়নি।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com