সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাজার শরীফে মহিলা খাদেমের মৃত্যু

রাজশাহীর বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নুরজাহান বেগম (৭০) নামে এক মহিলা খাদেমের মৃত্যু হয়েছে। আজ (২ জুলাই) শনিবার সন্ধ্যার দিকে উপজেলার সৈয়দপুর- মচমইল (আখড়া) মাজার শরীফে বিদ্যুতের বাল্বে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি।
এ সময় মাজারে কেউ না থাকায় ঘটনাস্থলে মৃত্যুবরন করেন নুরজাহান বেগম। তার বাড়ি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের খর্দ্দোকৌড় গ্রামে। সে মৃত খোকার স্ত্রী। অনেক অগেই নুরজাহানের স্বামী মারা গেছে। স্বামীর মৃত্যুর পর থেকে সৈয়দপুর- মচমইল (আখড়া) মাজার শরীফে খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সৈয়দপুর- মচমইল (আখড়া) মাজার শরীফের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম সরদার বলেন, মহিলা খাদেম হিসেবে দীর্ঘ সময় মাজারে অবস্থান করেছেন নিহত নুরজাহান বেগম। বিদ্যুৎপৃষ্ট হওয়ার সময় মাজারে কেউ না থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এটা একটা দূর্ঘটনা। পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ দাফনের জন্য সন্তানদের নিকট হস্তান্তর করেছেন।
প্রায় ৩০ বছর থেকে তিনি সৈয়দপুর- মচমইল (আখড়া) মাজার শরীফে আগত লোকজনদের সেবা করে আসছিলেন। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে বলে জানান ওসি মোস্তাক আহম্মেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com