বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

পাকিস্তানে তুষারপাত জীবিত উদ্ধার ৩০০ জন

পাকিস্তানের মারি এলাকায় ভারী তুষারপাতে নিহত ২২ জনের জানাজা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আজ (১০ জানুয়ারি) সোমবার  সকাল পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছেন তিন শতাধিক মানুষ।

তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেবা। একইসময়, অঞ্চলটিতে আটকা অন্তত ৭০০ যানবাহন উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তার খাতিরে রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি শহরের সাথে মারির সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।অভিযোগ উঠেছে, তুষারপাতের ব্যাপারে পূর্ব-সতর্কতা জারি করা হয়েছিলো।

কিন্তু, সময়মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত শুক্রবার, মারি শহরে ভয়াবহ তুষারঝড়ে প্রায় ৫০০ পরিবার আটকা পড়ে। বিপর্যয়ের দিনে মাত্র কয়েক ঘণ্টার তুষারঝড়ে চার থেকে পাঁচ ফুট বরফ জমে যায়।

ভেঙ্গে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি। সেসবের নিচে আটকা পড়ে বহু গাড়ি।প্রসঙ্গত, জনপ্রিয় পর্যটন কেন্দ্রটিতে শীত মৌসুমে ঘুরতে যান বহু ভ্রমণপ্রিয় মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com