বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর সাপাহার হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সালাউদ্দীন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

আজ (৮ জানুয়ারি) শনিবার ভোরে হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দীন উপজেলার কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল (৭ জানুয়ারি) শুক্রবার হাপানিয়া সীমান্ত দিয়ে চোড়াই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সালাউদ্দীনসহ ৮-১০ জন ব্যবসায়ী।

আজ (৮ জানুয়ারি) শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩৬ পিলারে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ তাদের লক্ষ্য করে গুলি চালান পান্নাপুর ৬৯ বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সালাউদ্দীন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান।

১৬ বিজিবি সাপাহার হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ বলেন, মরদেহটি ভারতীয় কাঁটা তারের প্রাচীর ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে আছে বলে শুনেছি। এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য মেসেজ পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com