রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সকল পেশার মানুষকে এক সাথে কাজ করতে হবে: পুলিশ সুপার

গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেছেন সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সকল পেশার মানুষ এক সাথে কাজ করতে হবে। আমরা জানি আমাদের প্রতিবেশীদের মধ্যেই কেউ না কেউ মাদকসেবী অথবা মাদক ব্যবসায়ী। সমাজের একজন সচেতন মানুষ হিসেবে আমাদের উচিত সেই মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশ বাহিনীকে সহযোগিতা করা আপনার দায়িত্ব। না হলে এই মাদক ব্যবসায়ী অথবা মাদকসেবী একদিন আপনার চরম ক্ষতি করতে পারে।

শনিবার (২৫ জুন) বিকেলে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোবিন্দগঞ্জ পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথায় বলেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীনের সভাপতিত্বে এবং সহ অধ্যাপক ফিরাজ খান নুনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বিরু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান, ওর্য়াকার্স পাটির সভাপতি এমএ মোতিন মোল্লা, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বশির আহমেদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কে এম জাহাঙ্গীর আলম প্রমূখ।

সমাবেশে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, গ্রাম পুলিশ সদস্য, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com