মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

‘অস্ত্রসহ’ আটকদের ছেড়ে দেওয়া সেই ওসি প্রত্যাহার

অস্ত্রসহ তিন যুবককে ছেড়ে দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে পুলিশ পরিদর্শক (ক্রাইম) হারুন-অর-রশিদকে সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয় বলেও জানান তিনি।

আজ (৪ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন উপ-সচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অস্ত্রসহ আটককৃত তিন যুবককে ছেড়ে দেওয়ার ঘটনায় ওসি তহিদুল ইসলামের বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করার পর পুলিশ হেডকোয়াটার্সের মাধ্যমে নির্বাচন কমিশন থেকে তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।

এদিকে ঘটনার পর গতকাল (৩ জানুয়ারি) সোমবার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম নির্বাচন কমিশনের নির্দেশে সোনাইমুড়ি থানার ওসিকে প্রত্যাহার ও ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সোনাইমুড়ী থানার ওসিকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন সচিবালয়কে জানাতে বলা হয়েছে।

জেলা পুলিশের প্রত্যাহার আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন ও পুলিশ সদরদফতরের নির্দেশে সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

একই সাথে পুলিশ পরিদর্শক হারুন-অর-রশিদকে সোনাইমুড়ী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বজরা এলাকায় টহলে ছিলেন এএসআই গাজী সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ।

এসময় সন্দেহজনক ঘোরাঘুরি করায় তিন যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে একটি অস্ত্র পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যায় পুলিশ। পরে শনিবার ভোর পাঁচটার দিকে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com