মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজার পুলিশ লাইন্সে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

মৌলভীবাজার পুলিশ লাইন্সে সুন্দর্য বর্ধন ও সবুজায়নে জেলা পুলিশের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।আজ (১৪ জুন) মঙ্গলবার বিকেল ৫টায় জেলা পুলিশ লাইন্সে মহিলা ব্যারাকের সামনে একটি পেয়ারা ও একটি বরই চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ফলজ, বনজ ও ঔষধি জাতের আরো প্রায় ১০০টি গাছের চারা রোপন করা হয়।

এসময় পুলিশ সুপার বলেন, বর্ষাকাল বৃক্ষরোপনের সবচেয়ে উপযুক্ত সময়। মৌলভীবাজার জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সবুজ পৃথিবী তুলে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

অনুষ্টানে আগত অতিথিদের উদ্দেশ্যে বলেন, জনপ্রতি সকলে কমপক্ষে তিনটি বৃক্ষ রোপণ করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও ১ মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com