বাংলাদেশ প্রতিদিন খবর
- মঙ্গলবার ১৪ জুন, ২০২২ / ২১০ জন দেখেছে


দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি,গ্যাসের দাম বৃদ্ধি সহ নানাবিধ সমস্যা এবং সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি না পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখা কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনা মোতাবেক আজ সোমবার সকাল ১০ ঘটিকায় নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
উক্ত বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা জননেতা এম এ সালাম।বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির বিপ্লবী সংগ্রামী সদস্য সচিব হাবিবুর রহমান হবি।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ হোসেন রানা, যুগ্ন-আহবায়ক শরিফুল ইসলাম স্বপন, এম ফিরোজ সিদ্দিকী, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা ও মো: রফিজ উদ্দিন এবং বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সেলিম মিয়া ও নবগঠিত কমিটির অন্যতম সদস্য, নাগরপুর সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, তরুণ প্রজন্মের অহংকার মোঃ গোলাম মোস্তফা গোলাম উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফনির হোসেন ভূঁইয়া এবং সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: শাহজাহান সাজু, সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক মীর মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ বক্তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।নাগরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম বক্তব্যে বলেন দ্রব্যমূল্যে লাগামহীন, জনগণ আজ দিশেহারা। তাই অনতিবিলম্বে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে আনার ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় সরকারকে অনুমতি দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন। যাতে করে বেগম খালেদা জিয়া বিদেশ গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরতে পারে।
আর তা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক দিয়ে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি, বাংলার মানুষের ভোটদানের অধিকার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবস্থা করা হবে।
বিক্ষোভ শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী, প্রশাসনের ভাইদের ও অংশগ্রহণকারী সকল স্তরের বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।