মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

আলোয় আলোয় প্রকল্পের উদ্যোগে সেচ্ছাশ্রমে খেলার মাঠ ও রাস্তা নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এমসিডা-আলোয় আলো প্রকল্পের উদ্যোগে সেচ্ছাশ্রমিদের নিয়ে ডে কেয়ার ও ইসিডি সেন্টারের প্রবেশের রাস্তা নির্মাণ ও খেলার মাঠ করা হয়েছে।

গতকাল (১২ জুন) রবিবার সকাল ১১টায় বেসরকারী উন্নয়ন সংস্থা এমসিডা  আলোয়-আলো প্রকল্পের উদ্যোগে ও রাজঘাট যুব ও কিশোর, কিশোরী দলের নেতৃত্বে কমিউনিটি জনগনের সেচ্ছাশ্রমে রাজঘাট ইউনিয়নের মাংরা বস্তিতে অবস্থিত ইসিডি ও ডে কেয়ার সেন্টারের প্রবেশের রাস্তাটি শ্রেচ্ছাশ্রমে নির্মাণ ও শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, ইউপি সদস্য মো: সেলিম আহমদ, প্রকল্প সমন্বয়কারী মো: রেজাউল করীম ও প্রকল্প কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, কমিউনিটি প্রমোটার মো: রুহল আমীন ও ডে কেয়ার সেন্টারের কর্মীবৃন্দ।

রাস্তাটি ও খেলার মাঠ নির্মাণে কাজে শ্রম দিয়ে সহযোগিতা করেন শিক্ষার্থীদের অভিভাবক, যুব ও কিশোর -কিশোরী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ। উল্লেখ্য বেসকারী উন্নয়ন সংস্থা এমসিডা  আলোয় আলোয় প্রকল্পটি চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডোকো বাংলাদেশ এর সহযোগিতায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা বাগান ও হাওর এলাকার শিশু, কিশোর-কিশোরীদের উন্নয়নে পরিচালিত হয়ে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com