সোমবার, ২৭ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নগরীতে বিনামূল্যে হেলমেট বিতরণ করল পুলিশ

রাজশাহী নগরীতে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে। গতকাল (১২ জুন) রবিবার বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ও সাহেববাজার জিরোপয়েন্টে এই হেলমেট দেওয়া হয়।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নিজেই মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দিয়ে তা ব্যবহারের অনুরোধ জানান। মোটরসাইকেল চালকের পাশাপাশি তিনি আরোহী অন্য ব্যক্তিকেও হেলমেট পরিয়ে দেন। বাদ পড়েননি নারীরাও।

এ সময় নগর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন, ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

হেলমেট বিতরণ শেষে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সাংবাদিকদের বলেন, ঈদের সময় দুর্ঘটনায় অনেকে মারা গেছেন হেলমেট না পরার কারণে। অনেকে গুরুতর আহত হয়েছে।

নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। তারপরও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এ জন্য সচেতনতা সৃষ্টিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সপ্তাহজুড়েই তারা প্রায় ৫০০ হেলমেট বিতরণ করবেন। এরপর এ বিষয়ে কঠোর হয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com