বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“একটাই পৃথিবী ” এ শ্লোগান ও “প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে । আজ রবিবার এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন ।

অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ফকরুল হাসন এর সভাপতিত্বে জেলা পরিষদের সচিব ড. মোঃ লুৎফর রহমান, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, পৌর মেয়র আঞ্জুমান আরা,পরিবেশ অধিদপ্তর ,নড়াইলের সহকারি পরিচালক শেখ কামাল মেহেদী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সায়েম আলী খান, চেম্বার অফ কমার্স নড়াইলের সভাপতি মোঃ হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, পরিবেশ অধিপ্তরের কর্মকর্তা-কমচারি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে শব্দদূষণ নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় “পেশাজীবিদের শব্দদূষন নিয়ন্ত্রনে সচেতনতামূলক প্রশিক্ষন ” অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ফকরুল হাসন এর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন । জেলা পরিষদের সচিব ড. মোঃ লুৎফর রহমান, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, পৌর মেয়র আঞ্জুমান আরা,পরিবেশ অধিদপ্তর ,নড়াইলের সহকারি পরিচালক শেখ কামাল মেহেদীসহ এ প্রশিক্ষনে ৬০ জন অংশগ্রহন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com