বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে আজ (রবিবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, মানুষ প্রতিনিয়ত তাদের উন্নয়নের স্বার্থে প্রকৃতির ক্ষতি করছে। নানাভাবে ধ্বংস হচ্ছে প্রকৃতি। পরিবেশ দূষণের ফলে মানুষ, জীব জন্তু ও বাস্ত সংস্থানের ক্ষতি হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। পরিবেশের এই বিপর্যয় সুরক্ষার জন্য আমাদের সকলের ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। প্রকৃতির সাথে আমাদের একাত্বভাবে থাকতে হবে। প্রকৃতি যে ভাবে আছে এর পরিবর্তন করা যাবে না। আমাদের সকলের মনে রাখতে হবে, আমরা যদি বাঁচতে চাই তা হলে পৃথিবীকে বাঁচাতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। স্বাগত জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সালমা বেগম। খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।এর আগে নগরীর হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com