মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

“ পুষ্টি ,পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প ”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল বিশ্ব দুগ্ধ দিবস।
বুধবার(১ জুন) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রানী সম্পদ বিভাগের আয়োজনে কর্মসুচির মধ্যে রয়েছে র্যালী,আলোচনা সভা, টি শার্ট, শিশু খাদ্য হিসাবে তরল দুধ বিতরণ , দুগ্ধ খামারীদের মাঝে গো- খাদ্য ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরনকরা হয়।
এ উপলক্ষে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে দুগ্ধ খামারীদের মাঝে গো- খাদ্য ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।
জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ জিল্লুর রহামান, খামারী মালিক সমিতির সভাপতি অ্যাডঃ হেমায়েত উল্লাহ হিরু, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, খামারীরা, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিণ্টরা এ সময় উপস্থিত ছিলেন।