মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

নোয়াখালীতে মাদ্রাসার অধ্যাক্ষের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ পুনরায় গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়নারায়নপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার বলাৎকা কারী অধ্যক্ষ মাওলানা আবু আফছার মো.মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীকে প্রাণ নাশের হুমকি ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ও মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ও অধ্যক্ষকে পুনরায় গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত (২৬ মে) বৃহষ্পতিবার দুপুরে যৌন নিপিড়ন প্রতিরোধ কমিটির ব্যানারে সচেতন এলাকাবাসী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যৌনি নিপিড়ন প্রতিরোধ কমিটির যুগ্ন আহবায়ক ফোরকান উদ্দিন মিলন, সদস্য সচিব মো.ফরহাদ, শিক্ষার্থী মামুনুর রশিদ ও তোফায়েল আহম্মেদ।

গত ৪ ফেব্রুয়ারী সকাল ৮টার দিকে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবু আবছার মো.মিজানুর রহমান মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রকে মোবাইল ফোনে কল করে বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর কেন্দুরবাগ এলাকায় অধ্যক্ষের ভাড়া বাসায় জরুরী কাজের কথা বলে ডেকে নিয়ে বলাৎকা করে। এই ঘটনায় ছাত্রটি গত ১৭ এপ্রিল দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় একটি বলাৎকা মামলা দায়ের করি।

পুলিশ আমার মামলায় অধ্যক্ষকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেন।ওই মামলায় গত ১০ মে অধ্যক্ষ জামিনে মুক্তিপান। জামিনে মুক্তিপেয়ে তিনি বুধবার রাত সাড়ে ১০ টার দিকে একটি সিএনজি যোগ ৩ সন্ত্রাসীকে আমান উল্যাহপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আমার লজিং বাড়ীতে হানা দেয়।

সেখানে সন্ত্রাসীরা তাকে ঘুম থেকে উঠিয়ে বলেন মিজান হুজুরের নামে যে মামলা দায়ের করেছ তা তুলে নাও মামলা তুলে না নিলে তোমাকে শেষ করে দেওয়া হবে এবং তোমার বাড়ীঘর আগুনে পুড়ে দেওয়া হবে।

যে কোন সময় অধ্যক্ষ ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা মামলার বাদীকে হত্যা করতে পারে। এই ঘটনায় বাদী ও তার পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। তার অধ্যক্ষ্যের পুনরায় গ্রেপ্তার দাবি জানান।যৌন নিপীড়ক মিজানকে পৃষ্ঠপোষকতার দায়ে মাদ্রাসার সভাপতি শহীদুল আহসান এর পদত্যাগ দাবি জানাচ্ছেন সচেতন এলাকাবাসী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এই ব্যাপারে অধ্যক্ষ মাওলানা আবু আফসার মো.মিজানুর রহমানের সঙ্গে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন আমার কোন সন্ত্রাসী দলের সঙ্গে পরিচয় নেই এবং কাউকে আমি মামলার বাদীর কাছে পাঠাইনি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল হক রনি বলেন,হুমকির বিষয়টি থানায় পাল্টা পাল্টি জিডি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com