শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

খুলনা র‍্যাবের অভিযানে ১ জন ভুয়া সেনা সদস্য গ্রেফতার

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য সার্বক্ষনিক টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে সর্বদাই কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আইন শৃংঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে অপরাধ সংগঠনকারী চক্রগুলি সময়ে সময়ে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছে। এই সমস্ত প্রতারক ও অপরাধী চক্রদের গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গি দমন সহ বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২৮ মে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি খুলনার খানজাহান আলী থানা এলাকায় এক ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে সাধারণ জনগণদের সাথে প্রতারণা করে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখে কেএমপি খুলনার খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা এলাকায় অভিযান করে আসামী আলহাজ মোল্লা(২৩), পিতা-আজাদ মোল্লা, সাং- চালিতাতলা, থানা-কালিয়া, জেলা-নড়াইলকে গ্রেফতার করে। এ সময়ে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে বাংলাদশে সেনাবাহিনীর ১টি সোল্ডার ব্যাগ, তন্ময় দাশ নামক সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা ১টি নকল আইডি র্কাড, আলহাজ মোল্লা নামে ১টি বানানো প্রিন্টের জাতীয় পরিচয় পত্র, জলপাই রঙ্গের ১টি হাফহাতা পিটি টি-শার্ট, টিয়া রঙ্গের ১টি ট্রাউজার অজগণ লেখা আর্মি কালারের ১টি ফুলহাতা গেঞ্জি, ৩টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব ৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভুয়া এবং এই ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সে বিভিন্ন মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতো এবং সরকারি চাকুরী দেওয়ার নামে প্রতারণা করতো বলে সে স্বীকার করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com