মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

কেশবপুরের মঙ্গলকোট রংধনু আর্ট একাডেমির শুভ উদ্বোধন

কেশবপুরের মঙ্গলকোট কোমলমতি শিশু ছাত্র-ছাত্রীদের দক্ষশিল্পী রুপে গড়ে তোলার প্রত্যয় নিয়ে রংধনু আর্ট একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ম) বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রংধনু আর্ট একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ নূর আল আহসান বাচ্চুর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে কেক কেটে একাডেমির শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল
কাদের বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন,দৈনিক যায়যায়দিন খুলনা ব্যুরো-প্রধান সিনিয়র সাংবাদিক মো: আতিয়ার রহমান(শান্ত) কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মহসীন হোসেন মোড়ল এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

বিশেষ অতিথি, সিনিয়র সাংবাদিক মো:আতিয়ার রহমান (শান্ত) বলেন আজকের শিশু আগামীদিনের ভবিষ্যাত,ছবি আকাঁ,হাতের লেখা অন্যন্ত রুচিশীল মনোরম পরিবেশে ড্রইং থেকে শুরু করে এই একাডেমিতে ছাত্র/ছাত্রী এক সময়ে দেশের সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।আলোচনা সভায় অনান্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক ইব্রাহীম রেজা, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোড়ল, ইউপি সদস্য কামরুল বিশ্বাস, উন্নয়ন এর পরিচালক আব্দুর রহিম প্রমূখ।

রংধনু আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুসাইন ও রংধনু আর্ট একাডেমির পরিচালক কন্ঠশিল্পী মিষ্টি মন্ডল। উক্ত একাডেমিতে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ভর্তি হতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সোহেল পারভেজ, পরেশ দেবনাথ সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com