বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬

রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার  ঘটনা ঘটেছে। আজ (২৬ মে) বৃহস্পতিবার  বিকেলে নগরীর ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
বিএনপির হামলায় আহত সাংবাদিকরা হলেন- চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন লেলিন, সময় টিভির আব্দুস সালাম, দীপ্ত টিভির ইসলাম, এসএ টিভির আবু সাঈদ, গাজী টিভির খোকন  এবং নিউজ ২৪ এর  বাপ্পী।
প্রত্যক্ষদর্শী সূত্রে  জানা গেছে, বিকেল ৫ টা ২০ মিনিটে বিএনপির প্রতিবাদ সমাবেশ চালকালে যুবদলের দুই গ্রপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করতে গেলে যুবদল ও যুব মহিলা দলেরর বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে এই ৬ সাংবাদিক আহত হয়। পরে সাংবাদিকরা হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি বয়কর করে সেখান থেকে চলে যান।  সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকরা সমাবেশ বয়কট করে গণকপাড়া মোড়ে অবস্থান করছিলো।
জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। কারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com