মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

নড়াইলে দরিদ্র মেধাবি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০৫ জন শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রাপ্ত নড়াইল সদরের দরিদ্র মেধাবি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ১০৫ জন শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি ও ২০ জন পেল ২০টি বাই সাইকেল।

আজ বৃহস্পতিবার সদর উপজেলা প্রশাসন,নড়াইলের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রাপ্ত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসুচির আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠিভুক্ত ছাত্র/ছাত্রীদের মাঝে এ শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ শত ৫ জন শিক্ষাথীর মাঝে ৪ লক্ষ ৬৮ হাজার টাকা শিক্ষা বৃত্তি এবং ২০ জন ছাত্রীর মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়। এর মধ্যে ৬০ জন প্রাথমিক শিক্ষার্থীর প্রত্যেককে ২হাজার ৪০০ টাকা করে ,৩০ জন মাধ্যমিক শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা করে এবং ১৫ জন এইচ,এস, সি শিক্ষার্থীর প্রত্যেককে ৯ হাজার ৬ শত টাকা করে দেয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোতুর্জা স্বপন,জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, উপকারভোগী শিক্ষার্থী,অভিভাবকগন ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com