সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদ্যালয়ের বিদ্যুৎবিল দিতে হবে শিক্ষার্থীদের!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এক নতুন নিয়ম চালু করেছে স্কুল কর্তৃপক্ষ। ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রতি শিক্ষার্থীকে মাসে ১০ টাকা হারে বিল পরিশোধ করতে হবে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে স্কুলটিতে ৭৮০ জন শিক্ষার্থী রয়েছে। এ হিসাব অনুযায়ী শিক্ষার্থীপ্রতি ১০ টাকা হারে আদায় করলে প্রতি মাসে বিদ্যুৎবিল বাবদ ৭ হাজার ৮০০ টাকা আদায় হবে। বছরে ৯৩ হাজার ৬০০ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করবে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া বর্তমানে বিদ্যালয়ে প্রতি মাসে এক থেকে দেড় হাজার টাকা বিদ্যুৎবিল আসে। সে হিসাবে বছরে বিদ্যুৎবিল আসে ১২ থেকে ১৮ হাজার টাকা।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিদ্যুৎবিলের জন্য শিক্ষার্থীপ্রতি মাসিক ১০ টাকা ফি ধার্য করেছেন শিক্ষকরা। এরইমধ্যে টাকা উত্তোলন শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, আমরা বেতন দিই, সেশন ফি দিই। এরপরও প্রতি মাসে বিদ্যুৎবিল বাবদ ফি চালু করাটা অযৌক্তিক।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছার বলেন, তিন ভবনে প্রতি মাসে এক থেকে দেড় হাজার টাকা বিদ্যুৎবিল আসে। ৬০টি ফ্যান চলে। বিলটা দেবে কে? বিলটা তো কাউকে না কাউকে পরিশোধ করতে হবে।

তিনি বলেন, আমাদের সরকারি কোনো বরাদ্দ নেই। আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমাদের খরচ বাড়ছে, আমাদের তো কিছু ইনকামও বাড়ানো দরকার। বিদ্যুতের লাইন চালু করতে আমাদের প্রায় এক লাখ ১৮ হাজার টাকা খরচ হয়েছে। এই টাকাটা তো আমাদের ম্যানেজ করতে হবে।

প্রধান শিক্ষক নাসির আরও বলন, এ বছরের জানুয়ারি থেকে বিদ্যুৎবিল বাবদ টাকা নেওয়া চালু হয়েছে। আমরা শিক্ষকরা মিলে এ সিদ্ধান্ত নিয়েছি।

জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসফাকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।

পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. মুজিবুর রহমান বলন, ম্যানেজিং কমিটি এ ধরনের সিদ্ধান্ত এবং রেজুলেশন নিয়েছে কি না জানা নেই। বিদ্যুৎবিল নেওয়ার বিষয়ে ওইভাবে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com