মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

শ্রীমঙ্গলে একটি ভুবন চিল উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ভুবন চিল(নূনতম বিপদগ্রন্থ প্রাণী) উদ্ধার হয়েছে। আজ (২৪ মে) মঙ্গলবার শহরতলীর সবুজবাগ এলাকা থেকে এটি উদ্ধার করেছে স্থানীয় লোকজন। পরে চিলটিকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেন্জারড ওয়াইল্ডলাইফ’র (সিইউ) কাছে হস্তান্তর করা হয়। চিলটি এখন তাদের তত্ত্বাবধানে সেবাশুশ্রূষা দেয়া হচ্ছে। উল্লেখ্য, পৃথিবীর নূনতম বিপদগ্রস্থ প্রাণীদের তালিকায় ভুবন চিলের নামও রয়েছে। সংগঠনটির সদস্য সোহেল শ্যাম বলেন, ভুবন চিলটি ওই এলাকার বাঁশঝাড়ের নিচ থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করে। ভুবন চিলটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এখনো ভালো করে উড়তে শেখেনি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এটি কয়েক দিনের অভুক্ত রয়েছে। এতে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। আমরা এটিকে সেবাশুশ্রূষা দিয়ে সুস্থ করার চেষ্টা করছি। উদ্ধারকারীদের বরাত তিনি আরও বলেন, ভুবন চিলটি গত তিনদিন ধরে ওই বাঁশঝাড়ের নিচে পড়েছিল। ধারণা করছেন, আশপাশের কোনো বাঁশঝাড়ে ভুবন চিলের বাসা ছিল। ঝড়ে ওই বাসা থেকে এই ভুবন চিলটি নিচে পড়ে যায়। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার জোনের রেঞ্জার শহীদুল ইসলাম জানান, অসুস্থ ভুবন চিলটিকে আমাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে আমরা এটিকে কোথাও অবমুক্ত করে দেব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com