শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মুল্লুক চলো আন্দোলনের ১০১ বছর সিলেট বিভাগীয় চা শ্রমিক সমাবেশ

মুল্লুক চলো আন্দোলনের ১০১ তম বছরে মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্টিত হয়েছে। রোববার (২২ মে) দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়কে লাল পতাকা মিছিল প্রদক্ষিণ করা হয়। পরে শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চা শ্রমিক সমাবেশ।

সমাবেশে চা শ্রমিকদের ন্যনতম দৈনিক মজুরি ৫০০টাকা ভূমি অধিকারসহ ১০দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, সমাবেশে বাংলাদেশে চা উৎপাদন বাড়ছে,২০২১ সালে রেকর্ড পরিমাণ ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদন হয়েছে,চায়ের দাম বেড়েছে, মালিকের মুনাফা বেড়েছে, বিপরীতে বাড়ছে চা শ্রমিকদের বঞ্চনা,শ্রম শোষণ, চলমান রয়েছে। বাড়েনি মজুরি,কর্মসংস্থান। বর্তমান সময়ে নিত্যপণ্যের দাম আকাশ ছোয়া। অথচ চা শ্রমিকের মজুরি বৃদ্ধি পায়নি। প্রায় ২শত বছর বসবাস করেও দেশের নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েও চা শ্রমিকেদর নেই ভূমির অধিকার। শিক্ষা, স্বাস্থ্যের দিকেও চা শ্রমিকরা পিছিয়ে। দেশের মানুষের মাথা পিছু আয় যখন বলা হচ্ছে ২৮০০ ডলারের উপরে তখনও চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১২০ টাকা। ১৬৮ বছর ধরে যে চা বাগান সেখানে মজুরী এখনও ১৬৮টাকা হয় নি। এমনকি এই অঞ্চলের ভারত,নেপালের তুলনায়ও কম মজুরি।

সমাবেশে বক্তারা আরো বলেন, আধুনিক যুগে এসেও দাসের মতো কাজ করতে হয় শ্রমিকদের। এই অন্যায় শোষণের বিরুদ্ধে, শ্রম শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন দৈনিক মজুরি ৫০০ টাকাসহ, গ্রাচ্যুয়িটি ৫% মুনাফা বন্টনের বিধান,ভূমির স্হায়ী মালিকানা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের পেনসনও রেশন দেওয়া,রেশন হিসেবে সপ্তাহে শ্রমিক প্রতি ৫কেজি এবং নির্ভরশীল প্রতিজনে ৩কেজি চাল ও প্রতিমাসে ২কেজি চা পাতা দেওয়া,কর্মক্ষেত্রে অসুস্থদের চিকিৎসা ও দুর্ঘটনায় মৃত্যুতে ক্ষতিপূরন,নিরিখের অতিরিক্ত কাঁচাপাতা উৎপাদনে এবং ছুটির দিনে কাজ করার জন্য দ্বিগুন হারে মজুরি,শিক্ষা-কর্মসংস্থানে বিশেষ কোটার ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজী পাশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড রুহীন হোসেন প্রিন্স, কমরেড মাহবুব আলম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন,কমরেড আব্দুল্লাহ আল কাফী রতন, সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রহমান ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কমিটির উপদেষ্টা এড. মঈনুর রহমান মগনু, এড.জুনায়েদ আহমদ, আবু জাফর, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এড.আবুল হাসান ও জেলা সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com