শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

বাসাইলে চাচীর গোসলের নগ্ন ভিডিও ধারণ, ফেসবুকে ছড়িয়ে ভাইরাল করার হুমকির অভিযোগ।

টাঙ্গাইলের বাসাইলে চাচীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে ভাতিজা শরিফুল ইসলাম শরীফ (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী বাসাইল থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মান্দারজানি গ্রামের জামাল মিয়ার ছেলে শরিফুল ইসলাম শরীফ (২৮) কৌশলে তার চাচীর গোসলের নগ্ন ভিডিও ধারন করে। পরে ওই ভিডিও হৃদয় খান নামে একটি ইমো আইডি থেকে তার সৌদি প্রবাসি চাচা রফিকুল ইসলামকে পাঠায়।

পরে সে দুই লাখ টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি তার স্ত্রী শেফালীকে জানায়। পরে শেফালী বাদী হয়ে বাসাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে জানা যায়, ভূক্তভোগী ওই নারীর গোসলখানাটি অভিযুক্ত শরীফের ঘরের উত্তর পাশে অবস্থিত এবং দরজা বিহীন। নগ্ন ওই ছবিটির ফ্রেম বিশ্লেষণ করে দেখা যায়, ছবিটি অভিযুক্ত শরীফের ঘর থেকে তোলা হয়েছে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত শরীফের বিরুদ্ধে ইতোপূর্বে চুরিসহ নানা অপকর্মে জড়িত থাকায় এলাকায় একাধিক গ্রাম্য সালিশ হয়েছে।

ভুক্তভোগী ওই নারী জানান, শরিফ ইতোপূর্বে আমার ঘটে ঢুকে খাবারের সাথে বিষ জাতীয় দ্রব্য মিশিয়ে আমারদের সবাইকে মেরে ফেলারও চেষ্টা করেছিল। শুধুমাত্র ভাতিজা বলে এতোদিন সকল অত্যাচার সহ্য করেছি। এখন ও আমার ইজ্জতের উপর হাত দিয়েছে। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে সৌদি প্রবাসী রফিকুল ইসলাম রফিক মুঠোফোনে বলেন, যে ইমো আইডি হৃদয় খান থেকে আমাকে ভিডিওটি পাঠানো হয়েছে ওই একই আইডি থেকে আমার ভাতিজা শরীফ আমার সাথে ইতোপূর্বে যোগাযোগ করেছে।

এ বিষয়ে অভিযুক্ত শরিফুল ইসলাম শরীফ জানান, তাদের বাড়িতে পুলিশ এসেছিল। তিনি পুলিশকে মোবাইল ফোনটি দিয়েছেন। তার চাচীর সাথে তিনি অমন কাজ করতে পারেন না। অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় উপাদান পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com