শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

পাবনায় ৫৮ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাজারে বুধবার (১১ মে) বিকেলে অভিযান চালিয়ে ৫৮ হাজার লিটার খোলা সয়াবিন তেল উদ্ধার করেছে আমিনপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধ মজুদের অভিযোগে সারে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলীর বরাত দিয়ে স্থানীয় সুত্রে থেকে জানা যায়, উপজেলার কাশিনাথপুর বাজারের ব্যবসায়ী সুনিল শাহ ওরফে ব্যাংক সুনিলের নিয়ন্ত্রিত কাশিনাথপুরের হরিদেবপুরে একটি আন্ডারগ্রাউন্ড গোডাউনে বিপুল পরিমান খোলা সয়াবিন তেল মজুদ রয়েছে এমন তথ্যের সুত্রধরে আমিনপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ বুধবার (১১ মে) বিকেলে ওই গোডাউনটি ঘিরে ফেলে সেখান থেকে ড্রাম ভর্তি ৩১ হাজার লিটার সোয়া বিন তেল উদ্ধার করেন। এরপর আদালত মীর স্টোরে অভিযান চালিয়ে সেখান থেকে ২৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেন।

পরে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী ও সুজানগর থানা আমিনপুর থানা সার্কেল মোঃ রবিউল ইসলাম অবৈধ মজুদের দায়ে ডিলার সুনিল শাহকে ২ লক্ষ টাকা জরিমানা ও অপর প্রতিষ্ঠান মীর স্টোরের মালিক বাজার সুনিলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধারকৃত সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্য বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে বলে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com