বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

খুলনা শিপইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন, টাগ বোট, হাই স্পীড বোট হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন

বাংলাদেশ কোস্টগার্ডের জন্য একটি ফ্লোটিং ক্রেন, দুইটি টাগ বোট ও ছয়টি হাই স্পীড বোট এবং ডিইডবিøউ, নারায়ণগঞ্জে নির্মিত একটি ইনশোর প্যাট্রোল ভেসেলের হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মে) দুপুর সোয়া ১২টায় খুলনা শিপইয়ার্ডে লিমিটেডে প্রাঙ্গণে এ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।

উদ্বোধন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মোঃ সেলিম রেজা।বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডস রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, খুলনা শিপইয়ার্ড লিঃ ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামসুল আজিজ।

উল্লেখ্য, বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পের পথিকৃৎ হিসেবে খুলনা শিপইয়ার্ড লিঃ প্রায় ৬৫ বছর আগে তার যাত্রা শুরু করে। এরপর নানা প্রতিকূলতা পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী সিদ্ধান্তে ১৯৯৯ সালের ৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনীতে হস্তান্তর পর হতে মৃতপ্রায় এ প্রতিষ্ঠান তার হৃত গৌরব পুনরুদ্ধার করে। এ শিপইয়ার্ড ধীরেধীরে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমনকি করোনা পরিস্থিতির মধ্যেও ২০২০-২১ অর্থবছরে এর নীট মুনাফা ৪৩ দশমিক ২২ কোটি টাকায় উন্নীত হয়।

খুলনা শিপইয়ার্ড লিঃ দীর্ঘশ্বাস পথ পরিক্রমায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য বিভিন্ন ধরণের যুদ্ধ জাহাজ টাগ বোট ও হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল, বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য ইনশোর প্যাট্রোল ভেসেল, পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য হেভি ডিউটি স্পীড নোট ও পাইলট ভেসেল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জন্য ফায়ার ফ্লট এবং বাংলাদেশ কোস্টগার্ডকে দুইটি টাগ বোট, ছয়টি হাইস্পীড বোট এবং একটি ক্রেন হস্তান্তর করেছে। এছাড়া নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডপ নির্মিত একটি ইনশোর প্যাট্রোল ভেসেল বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তর করা হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com