বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টাঙ্গাইলে বিনোদনকেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড়

টাঙ্গাইলে বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। গত ২ বছর করোনার কারণে নানা রকম সরকারি বিধিনিষেধ থাকলেও এ বছর বিনোদনকেন্দ্রগুলোতে কোনো বাধা নেই। ফলে ঈদ আনন্দ উপভোগ করতে উল্লাসে মেতেছেন নানা বয়সী মানুষজন। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীও বিনোদনকেন্দ্রগুলোতে কঠোর নজরদারিতে রেখেছে।

ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ। তিল ধারণের ঠাঁই নেই বিনোদন কেন্দ্রগুলোতে। করোনার কারণে গত ২ বছর স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি ছিল সরকারি নানা বিধিনিষেধ। ফলে অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকির কারণে বিনোদন কেন্দ্রসহ জনসমাগম এড়িয়ে চলেছে।

২ বছর পর করোনা পরিস্থিতি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে মানুষজন পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটি কাটাতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন পার্কগুলোতে ছুটে এসেছেন। অনেকে প্রিয়জনের সঙ্গে পার্কে বসে গল্পে মেতেছেন। আবার অনেকেই সেলফি তুলতে ব্যস্ত। টাঙ্গাইলের এসপি পার্ক, ডিসি লেক ও মহেড়া জমিদার বাড়িতে দুপুর গড়াতেই মানুষের ঢল নামে। বিভিন্ন উপজেলার শিশু কিশোরসহ নানা শ্রেণিপেশার বিনোদনপ্রেমী মানুষ উল্লাসে মেতে উঠেছিল।

এদিকে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ের গোরিলাবাড়ি এলাকায় যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীরা ভিড় করেছেন। যমুনার নতুন পানি দক্ষিণা বাতাস আর বাঁধাই করা নদীর পার যেন বিনোদনের বাড়তি মাত্রা যোগ হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক মল্লিক জানান, ঈদ উপলক্ষে প্রত্যেকটি বিনোদনকেন্দ্রে হাজার হাজার মানুষের সমাগমে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও বিনোদনকেন্দ্রগুলোতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারিতে রেখেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com