শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর উদ্যোগে ২ হাজার শ্রমজীবী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে নরসিংদী ষ্টেডিয়ামে এফবিসিসিআই এর পরিচালক, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি সিআইপি আলহাজ্ব মো: আলী হোসেন শিশির এর সভাপতিত্বে ও সি:সহসভাপতি, নরসিংদী জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ এর পরিচালনায় জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী শ্রমজীবী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্যাট আবু নাঈম মারুফ খান, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পি পি এম, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন ভূঁইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালকবৃন্দরা হলেন মো: কাজিম উদ্দিন, মো: রফিকুল ইসলাম,মো: মোমেন মিয়া, মোজাহিদ হোসেন তুষার,আনিসুর রহমান ভুইয়া, নাজিম উদ্দিন ভুইয়া রিপন,আব্দুল কাইয়ুম মোল্লা,আল আমি রহমান, মোতালিব হোসেন,পরেশ শুত্রধর,নাজমুল হক ভুইয়া,শহীদুল ইসলাম পলাশ,নুরে আলম সিদ্দিক,সাইফুল ইসলাম জাহিদ,হাসিব আহমেদ মোল্লা।