শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

জননেতা সুজনের উদ্যোগে তানোরে মহান মে দিবস উদযাপিত

শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে উদযাপিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামীতে তানোর পৌরসভার মেয়রপ্রার্থী ও আ’লীগের প্রভাবশালী জননেতা আবুল বাসার সুজনের আয়োজনে তাঁর দেয়া উপহার গেঞ্জি ও ছবি পরিহিত র‌্যালি বের করা হয়।

আজ (১ মে) রোববার সকাল ১০টায় তানোর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গোল্লাপাড়া বাজার ঘুরে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে তানোর উপজেলা শ্রমিক লীগের সভাপতি অসীম উদ্দিনের সভাপতিত্বে নাইম, জনি, সেলিম, টুটুল ও মিঠনসহ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, এখনও কারখানায় শ্রমিকদের ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। ছোট ছোট কারখানাগুলো অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু উপযুক্ত পারিশ্রমিক দেয় না। এজন্য শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com