বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষ্যে উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের আয়োজনে ইফতার পার্টি

পবিত্র রমজান উপলক্ষ্যে উপজেলা প্রেসক্লাব মনিরামপুরে ইফতার পার্টি অনুষ্ঠিত । পবিত্র ২৭শে রমজান শেষ জুম্মা মোবারক শুক্রবার (২৯ এপ্রিল ) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব মনিরামপুর কার্যালয়ে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টির মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া ও প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ইফতার পার্টিতে উপস্থিত সকলের উদ্দ্যেশে উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম লুৎফর রহমান বলেন, ধনী, গরীব সবার জন্যই রোজা সমান। তাই শুধু রোজা রাখলেই হবে না। আমাদের মন মানসিকতাকেও পরিবর্তন করতে হবে। ধনী গরিবের ভেঁদাভেদ ভুলে সবার সাথে এককাতারে বসে ইফতার করার মধ্যে প্রশান্তি পাওয়া যায়। তাছাড়া এই মাস হলো আত্মশুদ্ধির মাস। মনের মধ্যে বেষম্য লালন করে রোজা রাখলে কোনো প্রাপ্তি থাকবে না।

তিনি আরও বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্য, ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক।

এ সময় ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক তারক দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম বাবুল আক্তার, প্রচার সম্পাদক এসএম আতিয়ার রহমান, সহ-প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, সদস্য শফিকুল ইসলাম শফি প্রমুখ।

ইফতার পার্টির মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com