বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টাঙ্গাইলের নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ (২৮ এপ্রিল) বৃহস্পতিবারসকালে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে এ ঈদ সামগ্রী, উপহার হিসাবে বস্ত্র বিতরণ শুরু করা হয় এবং চলবে ২৯ রমজান পর্যন্ত।

ইফতার সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন,সিনিয়র কনসালটেন্ট ডা.আজিজুর রহমান, উপদেষ্টা মো: আমজাদ হোসেন রতন, ম্যানেজার হাফেজ মাসুম বিল্লাহ, সহকারী ম্যানেজার হাসান সাদী, মেডিকেল অফিসার ডা. কাউছার খান প্রমুখ।

এ প্রসঙ্গে ডা.এম.এ. মান্নান জানান, কিছু কিছু মানুষকে সেমাই, চিনি, দুধ, পরিধেয় কাপড়, লুংগি, গজ কাপড় দিয়েছি। এ পর্যন্ত ৭০ এর অধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ উপহার দিয়ে সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়াও ১০০ এর অধিক অসচ্ছল, কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।এই সেবা চলমান রয়েছে।

উল্লেখ্য, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,ফ্রি রক্ত গ্রুপি নির্নয় কর্মসৃচী,দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন,মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান,করোনাকালীন মাস্ক বিতরন,সচেতনতা মৃলক লিফলেট বিতরন,রান্না করা খাবার বিতরন,শীর্তাতের মাঝে বস্ত্র বিতরণ,বন্যা কবলিত এলাকায় শুকনা খাবার ও বিশুদ্ধ পানিবিতরন, ঈদ উপহার,খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ,বাংলা অর্থসহ কুরআন শরীফ বিতরণ,মেধা যাচাই পরীক্ষা, সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা,মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com