বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

শ্রীমঙ্গলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নাটাবের মতবিনিময়

শ্রীমঙ্গলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নাটাবের মতবিনিময় ‘যক্ষা রোগ প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক’ এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ (১৮ এপ্রিল) সোমবার সকালে শ্রীমঙ্গলের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বিএমএ শ্রীমঙ্গলের সভাপতি ডাঃ হরিপদ রায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী।

উল্লেখ্য, ২৪ মার্চ ছিল ‘বিশ্ব যক্ষ্মা দিবস’। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’। যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগটি নির্মূলে সারাবিশ্বে দিবসটি যথাযথ গুরুত্বসহকারে পালিত হয়ে আসছে।

নাটাব শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক জহর তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকরা যক্ষা রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে ব্যাপক ধারণা লাভ করেন। এছাড়াও তারা প্রশ্ন-উত্তর পর্বেও অংশগ্রহণ করেন।

নাটাব শ্রীমঙ্গল শাখার কোষাধ্যক্ষ মোঃ কাওছার ইকবালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন হীড প্রতিনিধি রথীন্দ্র কুমার সিংহ ও নাটাব কেন্দ্রীয় প্রতিনিধি সুমন চৌধুরী প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com