শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

এ বছর হজের খরচ বাড়তে পারে: ধর্ম প্রতিমন্ত্রী

এ বছর হজ পালনে খরচ বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, মিনায় তিনদিন অবস্থানকালে আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। মানুষের কষ্টের কথা মাথায় রেখে এ বছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছেন। আবার জ্বালানি দামের ঊর্ধ্বগতির জন্য বিমান ভাড়াও বেড়েছে। এসব কারণে খরচ বাড়তে পারে।

আজ (৯ এপ্রিল) শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্পন-দর্পন স্মৃতি ফাউন্ডেশন এ সেমিনারের আযোজন করে।

বাংলাদেশ থেকে কতজন হজ করতে পারবেন জানতে চাইলে তিনি বলেন, অফিসিয়ালি কোনো ঘোষণা না এলেও এ বছর হজ হবে। তবে কতজন যেতে পারবেন তা ঠিক করতে আজ একটা মিটিং হওয়ার কথা আছে। মিটিংয়ের পর সংখ্যাটা জানিয়ে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০৩১ সালে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার লক্ষ্য ছিল, যা ২০২১ সালেই অর্জিত হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা যদি ধরে রাখতে চাই তাহলে মিথ্যাচার থেকে আমাদের সরে আসতে হবে এবং সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। এই চিন্তা-চেতনা নিয়ে আমরা ১৬ কোটি মানুষ যদি একযোগে কাজ করতে পারি, তাহলে সরকারের ২০৪১ সালের লক্ষ্য অর্জন করতে ২০৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না বলে আমি মনে করি।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মর মনসুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. আব্দুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com