বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

দারুণ প্রতিভাবান ছেলেকে ক্রিকেটার বানাতে রাজি নন সরফরাজ!

উপমহাদেশে ক্রিকেট নিয়ে মাতামাতি একটু বেশিই হয়ে থাকে। কেউ ভালো করলে মাথায় তুলে নাচে, আবার খারাপ করলে সমালোচনা করতেও ছাড়ে না কেউ। পাকিস্তানের ক্রিকেটার সরফরাজ আহমেদকেও এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ ২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার কারণে দল থেকেই বাদ পড়ে যান! সরফরাজ তো বটেই, তার পরিবারকেও ছাড়েনি উগ্র সমর্থকরা।তাই নিজের ছেলেকে ক্রিকেটার বানাতে চান না সরফরাজ।

সাবেক পাকিস্তান অধিনায়কের ছোট্ট ছেলে আব্দুল্লাহর ব্যাট ধরা আর শট খেলার ধরন দেখে মঈন খান, সানিয়া মির্জারা প্রশংসা করেছেন। কিন্তু সরফরাজ পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্রিকেট খেলতে আব্দুল্লাহ খুব পছন্দ করে। কিন্তু আমি চাই না সে ক্রিকেটকে পেশা হিসেবে নিক। সত্যি বলতে কি, একজন ক্রিকেটার হিসেবে আমি অনেক জায়গায় ভুগেছি। আমি চাই না আব্দুল্লাহও তার জীবনে এগুলোর মুখোমুখি হোক। ‘

ছেলের ক্রিকেট দক্ষতা নিয়ে সরফরাজ আরো বলেছেন, ‘অনেকেই আমাকে বলেছে যে আব্দুল্লাহ প্রতিভাবান। আমার উচিত তাকে ক্রিকেট খেলতে দেওয়া। মঈন ভাই আব্দুল্লাহর স্কিলের প্রশংসা করেছেন। সানিয়া মির্জা একবার আমাকে বলেছে যে আব্দুল্লাহর ক্রিকেটার হওয়ার প্রতিভা আছে। সেটাই যদি হয়, আমি চাই সে কঠিন পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জন করুক। আমার ছেলে বলে কেউ তার পথটা সহজ ও মসৃণ করে দেবে না। ‘

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com