বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান মৌলভীবাজারে সামাজকর্মী হোসাইনের উপর হামলার আসামি গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মৌলভীবাজারে তামিম হত্যার মূল আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার চট্টগ্রামে ঈদের আগে চড়া গরুর ও মুরগি মাংসের বাজার শ্রীমঙ্গলে জমি দখলের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত চক্রের সন্ধান, স্টেশন রোডে দেশীয় অস্ত্রসহ আটক ৬ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র

টাঙ্গাইলের সখীপুরে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি জমি ও বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা

টাঙ্গাইলের সখীপুরে নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে । উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বংশাইল নদীর পাড় কেটে এ মাটি বিক্রির ঘটনা ঘটেছে। এতে নদীর গতি পথ বদলে গিয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কার করছে স্থানীয়রা।

সরোজমিনে দেখা যায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বংশাইল নদীর পাড়ে ভেকু দিয়ে মাটি কাটছে স্থানীয় আতাউর রহমান নামের এক মাটি ব্যবসায়ী। ট্রাফি ট্রাকটর দিয়ে মাটি নেয়া আনার ফলে গ্রামীণ কয়েকটি রাস্তা ভেঙে যাওয়ার পথে। মাটি গুলো স্থানীয় বাড়িতে, আবাদি জমি ভরাট ও একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে বিক্রি হচ্ছে।

নদীর পাড় কাটায় বর্ষার সময় নদীর গতি পথ বদল হয়ে আবাদি জমি ও বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে এলাকাবাসী। এই প্রতিবেদককে দেখে স্থানীয় মেছের উদ্দিন নামের এক লোক এগিয়ে এসে বলেন, এই জমি আমার পৈত্রিক সম্পত্তির। এটা কোন খাস জমি না। যুবলীগ নেতা হিসেবে প্রভাব খাটিয়ে নদীর পাড়ের মাটি কেটে বিক্রির ফলে স্থানীয়দের জনমনে নিরব কান্না।

নিজেকে যুবলীগ নেতা দাবী করে ওই ভেকু ও মাটি ব্যবসায়ী আতোয়ার রহমান বলেন, আমি অন্যায় কোন কাজ করি না৷ সরকারি স্কুলের মাঠ ভরাট কাজে এ মাটি বিক্রি করছি। এ ছাড়া রাস্তা যেখানে নষ্ট হয়েছে সেখানে মাটি দিয়ে সংস্কার করে দিবো।এ বিষয়ে উজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি আমার জানা নেই তাই এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পাচ্ছি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com