রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের সরকারি গাছ কাটার সময় ধরা ইউপি সদস্য আবু মিয়া

লক্ষ্মীপুর কমলনগর উপজেলাতে সড়কের পাশ থেকে সরকারি ২৫ হাজার টাকার একটি গাছ কেটে নেওয়ার সময় আবু মিয়া নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) হাতেনাতে ধরা হয়েছে। পরে গাছগুলো জব্দ করে চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার জিম্মায় রাখা হয়। আজ (১৯ মার্চ) শনিবার  বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বন কর্মকর্তা আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। আবু মিয়া ৪নং চরমার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য। তোরাববগঞ্জ-মতিরহাট সড়কের মুন্সিরহাটের পশ্চিম বাজার এলাকা থেকে মেম্বার শ্রমিক দিয়ে গাছটি কাটেন।

উপজেলা বন কর্মকর্তা আবদুল কাদের জানান, মানবিক উন্নয়ন কেন্দ্র ‘প্রশিকা’ তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ বাজার থেকে চরমার্টিন ইউনিয়নের বলিরপোল পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের দু’পাশে গাছ রোপন করে। কিন্তু প্রশিকার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গাছগুলো সরকারের অধীনে অন্তর্ভুক্ত হয়। ওই গাছগুলোর কিছু আবার প্রশিকার স্থানীয় লোকজনের অন্তর্গত।

গতকাল (১৮ মার্চ) শুক্রবার দুপুরে সরকারি একটি চাম্বুল গাছ ইউপি সদস্য আবু মিয়া কেটে নিয়ে যাচ্ছিলেন। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। পরে গাছটি জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।’ তিনি আরও জানান, গাছগুলো সরকারি অধীনে হলেও সরাসরি বনবিভাগের অন্তর্ভুক্ত নয়। এর মালিক জেলা প্রশাসক। তার রেজুলেশন না পেলে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করা সম্ভব হবে না। বক্তব্য জানতে দুপুর ১২টায় ইউপি সদস্য (মেম্বার) আবু মিয়ার মুঠোফোনে কল করলেও ধরেননি।

এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি। চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। গ্রাম-পুলিশের মাধ্যমে গাছটি আমার জিম্মায় রাখা হয়। মেম্বার কী কারণে গাছ কেটেছেন জানতে পারিনি।কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার সভা রয়েছে। সেখানে বিষয়টি উপস্থাপন করা হবে। জেলা প্রশাসক ও জেলা বন কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com