বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টার পাশাপাশি শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন।
এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। এতে মনি বেগম নিহত হন।
মামলার আসামি সালাউদ্দিন বর্তমানে পলাতক রয়েছেন।