বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত পতিসরে বেহাল সড়ক, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভা, দুধের ন্যায্যমূল্য চান খামারিরা ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন নবীনগরের আইন-শৃঙ্খলা নিয়ে এমপি আব্দুল মান্নানের কঠোর বার্তা! রাজশাহী পুঠিয়া পৌরসভায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সহকারী প্রকৌশলী পৌর নির্বাহী কর্মকর্তা বহাল তবিয়তে দিনাজপুর পৌরসভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, কারও ওপর অবিচার হবে না: বিজন কান্তি সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, কারও ওপর অবিচার হবে না’: বিজন কান্তি সরকার বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিং, চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২জন

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত পতিসরে বেহাল সড়ক, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়কের ভাঙাচোরা ও গর্তে ভরা অংশ

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জনপদ নওগাঁর আত্রাই উপজেলার পতিসর। কবিগুরুর স্মৃতিধন্য কাছারিবাড়ি দেখতে দেশ-বিদেশ থেকে প্রতিদিনই আসেন দর্শনার্থীরা। অথচ সেই পতিসরে যাতায়াতের অন্যতম প্রধান সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পতিসর-সমসপাড়া সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে অন্তত ১০ থেকে ১২টি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পতিসর থেকে হিঙ্গলকান্দি ও বড়সাওতা হয়ে সমসপাড়া হাট এবং আত্রাইয়ের গুড়নদীর পারঘাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মিত।

গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যার পানির তোড়ে সড়কটির বিভিন্ন স্থানের পিচ ও খোয়া উঠে যায়। কোথাও কোথাও সড়ক দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে হিঙ্গলকান্দি বাজার থেকে জগন্নাথপুর গ্রামের কাছাকাছি পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে ছোট-বড় প্রায় ৩২০টি গর্তের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অনেক জায়গায় সড়কের অবস্থা এতটাই খারাপ যে, যানবাহন চলাচলের সময় যাত্রীদের নামিয়ে ভাঙা অংশ পার করতে হচ্ছে চালকদের।

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন রোগী, গর্ভবতী নারী, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাতায়াত করতে গিয়ে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের। সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহনের ভাড়া বেড়ে যাওয়ার পাশাপাশি ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নাদিম মাহমুদ বলেন, “সড়কটি ভেঙে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগে যে ভাড়ায় যাতায়াত করা যেত, এখন তার দ্বিগুণেরও বেশি ভাড়া দিতে হচ্ছে।”

পতিসর গ্রামের মতিউর রহমান মামুন বলেন, “ভারী বৃষ্টিপাত ও বন্যায় সড়কটি ভেঙে চুরমার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থা থাকলেও সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না। দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে।”

হিঙ্গলকান্দি গ্রামের রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে উপজেলা ও জেলা সদর, হাসপাতাল এবং হাটবাজারে যাতায়াত করেন। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়েই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। কৃষিপণ্যসহ প্রয়োজনীয় মালামাল পরিবহনেও চরম ভোগান্তি হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

স্থানীয় ভ্যানচালক মনিরুল ইসলাম জানান, সড়কে বড় বড় গর্ত থাকায় আগের মতো মালামাল নিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। অল্প পরিমাণ মালামাল নিয়েও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে আয় কমছে, অন্যদিকে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সড়কের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থায় শুধু সাধারণ মানুষের যাতায়াতই ব্যাহত হচ্ছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর কাছারিবাড়িতে আসা দর্শনার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঐতিহাসিক ও পর্যটন সম্ভাবনাময় এই জনপদে যোগাযোগব্যবস্থার এমন দুরবস্থা এলাকার উন্নয়ন ও পর্যটন বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী নিতীশ কুমার জানান, সড়কটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য প্রাক্কলন (এস্টিমেট) তৈরি করে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দরপত্র আহ্বান করা হবে। আশা করা হচ্ছে, দ্রুত এ প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু সাময়িক মেরামত নয়, গুরুত্বপূর্ণ এই সড়কটি টেকসইভাবে পুনর্নির্মাণ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসরের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত সড়কটির সংস্কার ও উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তাঁরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com