শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
উচ্চশিক্ষার স্বপ্ন অধরা রেখেই কানাডা থেকে ফিরছে লাবিবের নিথর দেহ শ্রীমঙ্গলের খেজুরীছড়া চা-বাগানের শ্রমিক অসন্তোষ নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে চাঁদাবাজির শিকার ক্ষতিগ্রস্ত তিন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে জামায়াত চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জন গ্রেফতার, কিশোর গ্যাংয়ের ৫২৪ সদস্য আটক চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএসে উপচে পড়া ভিড় মাস্টারদের সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকবে চসিক: প্রশাসক ডা. শাহাদাত চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—অসহায় মানুষের পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন অধরা রেখেই কানাডা থেকে ফিরছে লাবিবের নিথর দেহ

 

মো. সেলিম উদ্দিন খাঁন:

উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে মাত্র দুই মাস আগে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় (ইউবিসি) পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) অত্যন্ত মেধাবী শিক্ষার্থী লাবিব আয়মান আলম। কিন্তু কে জানত, সেই স্বপ্নযাত্রার এমন এক নির্মম পরিণতি অপেক্ষা করছে!

লাবিব বাংলাদেশ মেরিন একাডেমির ৩৩তম ব্যাচের ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সমুদ্রে জাহাজে কর্মরত অবস্থায় সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুসংবাদ একজন বাবার হৃদয়ে যে গভীর ক্ষত তৈরি করেছে, তা ভাষায় প্রকাশ করার নয়। মাত্র ১৯ বছর বয়সে বিদেশের মাটিতে তাঁর এই প্রয়াণ পরিবারটির দীর্ঘদিনের লালিত স্বপ্নকে নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে।

জানা গেছে, কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষার্থীদের আবাসিক ডরমিটরির করিডর থেকে লাবিবের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

প্রিয় সন্তানকে হারিয়ে আজ দিশাহারা পুরো পরিবার। পরম করুণাময় আল্লাহ তাআলা মরহুম লাবিব আয়মান আলমকে ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই শোকসন্তপ্ত পরিবারকে এমন অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com