শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আজ ষষ্ঠী পূঁজা শুরু ৮৩৬ মণ্ডপে বাজবে ঢাক ও কাঁশি নওগাঁর মান্দা জয় বাংলা মহাদেবপুরে তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ মৌলভীবাজারে পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৬ হাজার ১৭২জন আনসার সদস্য নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে(৫০০+৯০)লিটার চোলাই মদ সহ তিনজন গ্রেফতার  দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা প্রশাসনের সাথে পৌর বিএনপির মতবিনিময় মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ ​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা

মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময়

 

মৌলভীবাজার প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজায় মৌলভীবাজার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের লক্ষ্যে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ারুল হক। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

 

সভায় জেলা পুলিশের প্রণীত দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা, পুলিশের পাশাপাশি স্কাউট ও স্বেচ্ছাসেবক নিয়োগ, শহরের নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং, যান চলাচল নিয়ন্ত্রণ, মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত সিএনজি স্ট্যান্ড স্থানান্তর এবং শহরের বিভিন্ন স্থানে বাস, ট্রাকসহ ভারী যানবাহনের যত্রতত্র অবস্থান বন্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

এ ছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু; জেলার সব থানার অফিসার ইনচার্জ; জেলা বিশেষ শাখার ডিআইও-১; জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ; ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন); পূজা উদ্‌যাপন ফ্রন্ট ও পূজা উদ্‌যাপন পরিষদের জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ; বাস-মিনিবাস সমিতির প্রতিনিধি; জেলা অটোটেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com