বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে পলাশ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নির্ধারিত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, পৌরসভা বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান এবং সহসভাপতি হাবিবুর রহমান তরফদার ভুট্টোসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে মানুষের অধিকার, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে।
বক্তারা আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।