শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন রেহানা প্লাজায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। দৈনিক দিন প্রতিদিনের সহকারী সম্পাদক মো. জাহিদ হাসান পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রতিদিনের খবরের সম্পাদক সরকার জামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি ও কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকার প্রধান উপদেষ্টা সুমন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইম ২৪-এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক দিন প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আয়শা আক্তার জেসিকা, শনিআখড়া পপুলার হাসপাতালের চেয়ারম্যান মো. নাজমুল হুদা শামীম, বিশিষ্ট ব্যবসায়ী হালিম শিকদার ও হাজী মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি, ভ্রাতৃত্ব এবং ইসলামের শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন অতিথিরা।
মিলাদ ও দোয়া মাহফিলের একপর্যায়ে স্থানীয় মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও পবিত্র কুরআনের হাফেজদের সম্মাননা দেওয়া হয়। মিলাদ শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকার আগামী নির্বাচন সামনে রেখে একটি প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের সদস্যদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে আগামী তিন মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
প্রস্তুতি কমিটিতে সভাপতি হিসেবে সরকার জামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জাহিদ হাসান পিন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সিনিয়র সহসভাপতি কবির হোসেন মঞ্জু, সহসভাপতি হালিম শিকদার, এস কে সবুজ আহমেদ ও মাকসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন অর্নব ও নাছির সরদার এবং সহসাধারণ সম্পাদক সামাদ সরওয়ার ও সোহেল আহমেদ।
দপ্তর সম্পাদক এস এম সোহাগ রানা, মহিলা বিষয়ক সম্পাদক ইভা রহমান, অর্থ সম্পাদক তাহের শেখ, প্রচার সম্পাদক লিটন গাজী, সাংস্কৃতিক সম্পাদক এম এ এইচ মাসুদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. শাওন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. মাইনুদ্দিন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক দিপু ভূঁইয়া এবং পাঠাগার সম্পাদক রুহুল আমীন হাওলাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জসিমউদ্দিন, নাছির মোল্লা, চৌধুরী ওহেদুন্নবী সানী, শরিফুল হক, মো. হাকিম, বাদল, শাওন ও শাহারীয়া ইসলাম বাপ্পি।
আয়োজকরা জানান, প্রস্তুতি কমিটির মূল লক্ষ্য হলো সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং সদস্যদের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সর্বস্তরের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।