বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

দিপু মন্ডল, যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকেরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল, প্রতিষ্ঠাতা সদস্য নুর ইসলাম, সদস্য সাব্বির হাসান, মাছুম বিল্লাহ, মাসুদ রায়হান, হুমায়ুন কবির সবুজ ও আবু রায়হানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com