বুধবার, ১০ Jun ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

পরীমনিকে ‘শক্তিশালী নারী’ আখ্যা দিলেন স্বামী রাজ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তাকে নিয়ে আজ (৮ মার্চ) মঙ্গলবার  দুপুরে ফেসবুকে আন্তর্জাতিক নারী দিবসে ‘শক্তিশালী’ নারী আখ্যা দিয়ে সাামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। পোস্টের সঙ্গে একটি ছবিও দিয়েছেন তিনি।

পরীমনির সঙ্গে প্রেমময় ছবির ক্যাপশনে রাজ লেখেন, ‘তুমি সাহসিকতা এবং সহনশীলতার সঙ্গে কষ্টের মুখোমুখি হয়েছিলে, যা হাসি দিয়ে মোকাবিলা করেছ। তোমার দুশ্চিন্তা তুমি হৃদয়ে লুকিয়ে রেখেছ।

তুমি সত্যিই একজন শক্তিশালী নারী। যদি নারী না থাকতে তবে জীবন এত সুন্দর এবং আশীর্বাদপূর্ণ হত না। যে নারী আমার জীবনকে এত সুন্দর করে তুলেছে এমন একজন নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা।’

আগামী ১১ মার্চ মুক্তি পেতে যাচ্ছে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই তারকা দম্পতির প্রথম সিনেমা ‘গুণিন’। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ চরিত্রে অভিনয় করেছেন।

এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয় ও বিয়ে। বর্তমানে বাস্তব জীবনের এই জুটি সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।

এই সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে সিনেমার গল্প। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com