সোমবার, ০৮ Jun ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নবীনগরে মনোনয়ন যাচাই -বাছায় :এক প্রার্থীর মনোনয়ন বাতিল, ১০ জনের বৈধতা

 

মোঃ রেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের নির্বাচনী মাঠে শুরুতেই বড় ধাক্কা খেলেন এক স্বতন্ত্র প্রার্থী। ১১ জন প্রার্থীর মধ্যে কেবলমাত্র একজনের মনোনয়নপত্র বাতিল করে বাকিদের বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান মনোনয়ন যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মুছা সিরাজির মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। তবে কী কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের কাগজপত্র, হলফনামা, প্রস্তাবক-সমর্থকের বৈধতা ও আইনগত যোগ্যতা খতিয়ে দেখা হয়। এই প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা অসঙ্গতি থাকলেই মনোনয়ন বাতিলের সুযোগ থাকে।

মনোনয়ন বাতিলের মধ্য দিয়ে নবীনগরের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনী পথ যে আগেই কঠিন হয়ে উঠছে, তারই একটি ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

এদিকে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত ১০ জন প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন। তারা হলেন—
বিএনপির অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপস, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল বাতেন,জাতীয় পার্টির মোহাম্মদ কামরুল ইসলাম, ইসলামি আন্দোলনের নজরুল ইসলাম নজু, খেলাফত মজলিসের আমজাদ হোসাইন আশরাফি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কমরেড মো. শাহিন খান,
গণসংহতি আন্দোলনের নাহিদা জাহান, হেফাজতে ইসলামের মাওলানা মোদ্দাছির আলী এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক।

 

মনোনয়ন যাচাই শেষে নবীনগরের নির্বাচনী মাঠ এখন জমে উঠতে শুরু করেছে। তবে এককভাবেহ একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় স্বচ্ছতা ও সমতার প্রশ্নে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে আলোচনা থামছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com